সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক রাফান শুভ

ফাহিম হক
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪


বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির, যেখানে আধুনিকতার ছোঁয়া ছাড়া মানুষের জীবন প্রায় অচল।

তবে প্রযুক্তির এই যুগ যেমন আমাদের জন্য সুবিধাজনক, তেমনি এতে রয়েছে কিছু ভীতিকর দিকও। তথ্য প্রযুক্তির এই অগ্রযাত্রায় কেউ হচ্ছেন নায়ক, আবার কেউ ভুক্তভোগী।  নারায়ণগঞ্জের প্রতিভাবান তরুণ রাফান শুভ সাইবার নিরাপত্তা খাতে কাজ করে তরুণ প্রজন্মের মাঝে আস্থা অর্জন করেছেন। নিজের মেধা ও উদ্যমকে কাজে লাগিয়ে তিনি ঘরে বসেই নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন।

রাফান শুভ একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণ করেছেন যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই বড় কিছু অর্জন করা সম্ভব।  বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং অনলাইন লেনদেনের মাধ্যমে আমরা ডিজিটাল জগতে যুক্ত থাকি। তবে এর সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তারও ঝুঁকি বাড়ছে। ব্যক্তিগত তথ্য চুরি, অ্যাকাউন্ট হ্যাকিং, প্রতারণা – এসব সাইবার হুমকি থেকে মানুষকে রক্ষা করতে রাফান শুভ নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখা থেকে শুরু করে বিকাশ বা নগদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে মানুষকে রক্ষা করতে তার অবদান অপরিসীম।

Advertisement

  নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী রাফান শুভ মাধ্যমিক শিক্ষার হাতেখড়ি নেন সোনারগাঁও, বুরুমদী উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে তিনি সাইবার নিরাপত্তা সংক্রান্ত সেবার সাথে যুক্ত থেকে, নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সমাজের জন্য কাজ করে চলেছেন। জনপ্রিয় সাইবার সিকিউরিটি দল “সাইবার ৭১” এর সাথে যুক্ত হয়ে তিনি সাইবার এক্সপার্ট হিসেবে কাজ করছেন। তার প্রচেষ্টায়, নারায়ণগঞ্জসহ দেশের নানা প্রান্তের তরুণরা অনুপ্রাণিত হচ্ছে এবং সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়ার উৎসাহ পাচ্ছে।  রাফান শুভ বলেন, “শুরুর দিকে শখের বসে প্রযুক্তি শিখতে শুরু করলেও এখন এটি আমার পেশায় পরিণত হয়েছে এবং সমাজের জন্য একটি দায়িত্ব হয়ে উঠেছে। এ কাজে নিজে স্বাবলম্বী হয়েছি এবং মানুষের সহায়তায় নিজেকে আরও নিবেদিত করতে চাই। বাংলাদেশের জনপ্রিয় সাইবার ৭১ টিমের সাথে কাজ করে আমি মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। নারায়ণগঞ্জের তরুণদের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা যদি শিখতে চায়, আমি সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত।”  তার এই সাফল্যে পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীরা অত্যন্ত গর্বিত। রাফান শুভ তার কাজের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, যা তাকে সাইবার নিরাপত্তা খাতে একজন অন্যতম অনুপ্রেরণা হিসেবে গড়ে তুলেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন