সামুদ্রিক রোবটিক্সে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত বাংলাদেশের ‘পসেইডনস কোড’

বাংলাদেশের পসেইডনস কোড দল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া রোবোসাব ২০২৬ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছে।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকেল (AUV) প্রতিযোগিতাটি আয়োজন করছে রোবোনেশন ফাউন্ডেশন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ঢাকা রেসিডেন486;িয়াল মডেল কলেজ (ডিআরএমসি) -এর যৌথ উদ্যোগে গঠিত দলটি সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর)-এর অধীনে পরিচালিত হচ্ছে। দলটি বর্তমানে উন্নত মানববিহীন আন্ডারওয়াটার যান (AUV)) তৈরি করছে, যা স্বয়ংক্রিয় নেভিগেশন এবং সামুদ্রিক বিভিন্ন কাজ সম্পাদনে সক্ষম। আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য রোবোসাব ২০২৬-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে চায় পসেইডনস কোড।

Comments
No comments
Add a comment: