নিয়োগ পরীক্ষা এখন এআইতেই, শাফি-সাবিকের নেতৃত্বে আন্তর্জাতিক স্টার্টআপ

এআইয়ের মাধ্যমে চাকরির প্রাথমিক পরীক্ষা ও প্রার্থী বাছাই সহজ করছে বাংলাদেশি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্তর্জাতিক স্টার্টআপ AgenticHire।
ছয় দেশের তরুণদের নিয়ে গঠিত এই স্টার্টআপটি লাইভ ইন্টারভিউ ছাড়াই প্রার্থীর দক্ষতা যাচাই করে নিয়োগকর্তার জন্য একটি কাঠামোবদ্ধ মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে দেয়। AgenticHire-এর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান। প্ল্যাটফর্মটি বিশেষ করে প্রযুক্তি স্টার্টআপগুলোর প্রতিষ্ঠাতা ও প্রকৌশলীদের প্রাথমিক পর্যায়ের একাধিক স্ক্রিনিং কলের চাপ কমাতে কাজ করছে।
ফলে নিয়োগপ্রক্রিয়ায় সময় ও শ্রম দুটোই কমানো সম্ভব হচ্ছে। স্টার্টআপটির প্রতিষ্ঠাতা দলের সদস্যরা বাংলাদেশ, কাজাখস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছেন। আন্তর্জাতিক পর্যায়েও ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে তরুণদের এই দল। সিঙ্গাপুরের Young Founders Summit-এ অংশ নিয়ে AgenticHire শীর্ষ তিন দলের মধ্যে স্থান পেয়েছে।

এছাড়া East Ventures-এর ‘My First $1000’ কর্মসূচিতেও শীর্ষ ১০ স্টার্টআপের মধ্যে জায়গা করে নিয়েছে তারা। আন্তর্জাতিক অঙ্গনে AgenticHire-এর প্রতিনিধিত্বও রয়েছে উল্লেখযোগ্য। দলের সদস্যরা সাংহাইয়ের World Artificial Intelligence Conference (WAIC), Hong Kong FinTech Week এবং Singapore FinTech Festival-এর মতো আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চে অংশ নিয়েছেন।
স্টার্টআপটির দাবি অনুযায়ী, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা, কর্মসূচি, তহবিল ও প্রাতিষ্ঠানিক সহায়তা মিলিয়ে তারা এখন পর্যন্ত ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি সহায়তা পেয়েছে।
সব মিলিয়ে, এআইনির্ভর নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে চাকরির প্রাথমিক পরীক্ষা ও প্রার্থী বাছাইকে সহজ করার পাশাপাশি শাফি-সাবিকের নেতৃত্বে AgenticHire আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা তৈরি করে এগিয়ে যাচ্ছে।

Comments
No comments
Add a comment: