আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত বাংলাদেশের জাহেদ আহমেদ

ফাহিম হক,
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


শিশুদের অধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন হয়রানি প্রতিরোধে কাজের স্বীকৃতিস্বরূপ International Children’s Peace Prize 2026-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও শিশু অধিকারকর্মী জাহেদ আহমেদ।

নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকার সংস্থা KidsRights ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করেছে। KidsRights-এর প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, জাহেদের বয়স ১৭ বছর। শিশু সুরক্ষা, প্রতিবন্ধী শিশুদের অধিকার এবং ডিজিটাল নিরাপত্তা তার কাজের প্রধান ক্ষেত্র। তার মনোনয়নের প্রস্তাবক হিসেবে মনমুন নাহার আশার নাম উল্লেখ করা হয়েছে। সিলেটের ওসমানীনগরে বেড়ে ওঠা জাহেদ সহপাঠী ও সমবয়সীদের অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, প্রতারণা ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকির মুখে পড়তে দেখেছেন।

এসব অভিজ্ঞতা থেকেই শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির উদ্যোগ নেন তিনি। এর ধারাবাহিকতায় তিনি প্রতিষ্ঠা করেন iSafe BD, একটি তরুণ নেতৃত্বাধীন শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা উদ্যোগ। এর মাধ্যমে শিশু-কিশোরদের সাইবার বুলিং, অনলাইন হয়রানি, প্রতারণা ও অনলাইন শোষণ থেকে সুরক্ষিত রাখতে সচেতনতা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জাহেদের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ ‘Digital Missing Child Alert System’। KidsRights-এর তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুদের যাচাইকৃত তথ্য দ্রুত ছড়িয়ে দিয়ে তাদের খুঁজে পেতে সহায়তার লক্ষ্যে তিনি বাংলাদেশের একটি পাইলট মডেল তৈরি করেছেন। প্রযুক্তিনির্ভর উদ্যোগের পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন জাহেদ।

Advertisement

KidsRights জানিয়েছে, তিনি ২০টির বেশি স্কুল ও কলেজে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন এবং হাজারো শিশুকে অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে সচেতন করেছেন। বাংলাদেশ স্কাউটসের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাও তার সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে বলে KidsRights-এর প্রোফাইলে উল্লেখ করা হয়েছে।

শিশুদের ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও অংশ নিয়েছেন তিনি। শিশু অধিকার নিয়ে কাজের পাশাপাশি প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবেও সক্রিয় জাহেদ। তিনি Immense Hut Ltd.-এর প্রতিষ্ঠাতা এবং ‘Talk The Point’ নামে একটি পডকাস্ট প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত। International Children’s Peace Prize শিশু অধিকার নিয়ে কাজ করা তরুণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০২৬ সালের মনোনীতদের তালিকায় জাহেদ আহমেদের অন্তর্ভুক্তি বাংলাদেশের শিশু অধিকার ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে তার কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।

শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন জাহেদ আহমেদ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন