“শিক্ষকের এক বাক্যেই বদলে গেল ফায়সাল খানের জীবন” এখন সে অভিনেতা

ফাহিম হক, কাজী টিভি নিউজ
বুধবার, ২০ আগষ্ট ২০২৫


শৈশব কেটেছে পড়াশোনার প্রতিযোগিতার ভিড়ে।

ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল ফায়সালের। কিন্তু স্কুলে যাওয়ার পর শিক্ষক শুভ্রতো স্যারের কথাতেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। স্যার মজা করে বলতেন—“তোমাকে তো নায়ক মানায়, সিনেমা বা মডেলিংয়ে যাওয়া উচিত।” পরবর্তীতে আরও শিক্ষক একই মন্তব্য করেন। তখন থেকেই অভিনয় আর নায়ক হওয়ার স্বপ্ন তাকে ভীষণভাবে আকৃষ্ট করে।  পরিবার থেকে কোনো সহায়তা না পেলেও আশপাশের মানুষ, যারা তাকে টেলিভিশনের পর্দায় দেখতে চাইতেন, তারাই হয়ে ওঠেন বড় অনুপ্রেরণা। সেই উৎসাহ নিয়েই শুরু হয় অভিনয়ের যাত্রা।


 প্রথম নাটক “মেয়েটির চোখে ছেলেটি ভালো না” দিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। পরিচালক মেহেদী হাসান জনি হঠাৎ করেই ফোন দিয়ে বলেন—“ফায়সাল খান, কাল তোমার শুটিং।” খবরটি শোনার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। সেই নাটকে দ্বিতীয় নায়ক ছিলেন তিনি , নায়িকা ছিলেন তানজিন তিশা, আর প্রথম নায়ক ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাই প্রথম কাজটি তার কাছে আজও ভীষণভাবে স্মরণীয়।  অভিনয়ের প্রতি ভালোবাসার কারণ জানাতে গিয়ে তিনি বলেন—“অভিনয় আমার কাছে একমাত্র জায়গা, যেখানে আমি নিজের লুকানো অনুভূতি প্রকাশ করতে পারি।” 

Advertisement


শুধু অভিনয় নয়, ফিটনেস নিয়েও ভীষণ সচেতন তিনি। ছোটবেলা থেকেই শরীর ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত জিমকে জীবনের অংশ করেছেন। তার ভাষায়—“জিম আমার কাছে নেশার মতো। যত ব্যস্তই থাকি না কেন, জিম মিস করি না।” নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন—“সুস্থ থাকতে ও আত্মবিশ্বাস বাড়াতে হলে জিমে যাওয়া উচিত। এতে খারাপ আসক্তি থেকেও দূরে থাকা যায়।”  প্রেরণার জায়গায় ভারতীয় অভিনেতা সালমান খানকে তিনি নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করেন। আর বাংলাদেশের মধ্যে নাটকে আফরান নিশো ও চলচ্চিত্রে শাকিব খান তাকে পথ দেখান।  সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নায়ক হয়ে ওঠা। এখনো প্রতিযোগিতার ভিড়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। তবে দৃঢ় বিশ্বাস—একদিন নিজের জায়গা করে নিতে পারবেন।


  ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন—“আমার কাছে অভিনয়ই মূল অগ্রাধিকার। তবে ফিট থাকা জরুরি। তাই অভিনয়কে মূল লক্ষ্য রেখে বাকি সবকিছু ব্যালেন্স করেই এগিয়ে যেতে চাই।”

Comments

Nice at All presentations

Going on.

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন