ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত: একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫


ঠাকুরগাঁওয়ের সৈকত আহমেদ এখন এলাকার তরুণ সমাজে বেশ পরিচিত নাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তার দখল এমনই পাকা যে, ফেসবুকে কোনো সমস্যা হলে কিংবা মোবাইল বা কম্পিউটারে সামান্য গলদ দেখা দিলেই সবাই ছুটে যান তার কাছে।  সৈকতের বয়স আঠারোর কোঠায়। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি ছিল প্রবল আগ্রহ। অন্যরা যেখানে খেলাধুলা বা ঘুরে বেড়াতে ব্যস্ত, সৈকত তখন বসে থাকতেন পুরনো কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করে। ধীরে ধীরে নিজের চেষ্টায় শিখে ফেলেন কম্পিউটার সার্ভিসিং, সফটওয়্যার ইনস্টলেশন, এমনকি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার পর্যন্ত।  এখন তিনি ঠাকুরগাঁও শহরের আইসিটি-প্রেমী তরুণদের কাছে যেন এক ‘ডিজিটাল গার্ডিয়ান’। কারো ফেসবুক আইডি হ্যাক হলে, কেউ পেজে প্রবেশ করতে না পারলে কিংবা অনলাইনে প্রতারণার শিকার হলে, সৈকতের দরজাতেই প্রথম কড়া নাড়ে তারা।  সৈকত বলেন, মানুষ এখন অনলাইনে অনেক সময় কাটায়।

Advertisement

অনেকেই জানেন না কিভাবে নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হয়। আমি চেষ্টা করি, যাদের সমস্যা হয়, তাদের পাশে দাঁড়াতে।”  তার সহপাঠী তামিম বলেন, “আমাদের অনেক সময় ফেসবুকে নানা ঝামেলায় পড়তে হয়। সৈকতের কাছে গেলেই মিলে যায় সমাধান। বিনা পয়সায় কাজ করে দেয় সে, শুধু চায় মানুষ যেন নিরাপদে থাকে।”  স্থানীয়রা বলছেন, তরুণ প্রজন্মের মধ্যে সৈকতের মতো উদ্যমী ও সহানুভূতিশীল মানুষই এখন সবচেয়ে প্রয়োজন। প্রযুক্তিকে নিজের স্বার্থে নয়, মানুষের কল্যাণে ব্যবহার করা এই বিশ্বাস থেকেই সৈকতের কাজের শুরু।  প্রযুক্তির এই যুগে সৈকত আহমেদ যেন ঠাকুরগাঁওয়ের এক অনানুষ্ঠানিক ‘সাইবার হেল্প ডেস্ক’। মানুষ হাসিমুখে ফিরে যায় তার কাছ থেকে, আর এভাবেই প্রযুক্তি ও মানবতার সুন্দর মেলবন্ধন তৈরি করছেন এই তরুণ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন