বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন রুহুল আমিন বাবুল চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম, রাশেদুল ইসলাম সুইট মেয়র পাটগ্রাম পৌরসভা,বাবু পূর্ণ চন্দ্র রায় , সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন ওমর ফারুক, অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা।
অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলার যুদ্ধকালীন কমান্ডার, উপজেলা ইউনিটের সব কর্মকর্তা, সব থানা কমান্ডারসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন মোতাহার হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোতাহার হোসেন এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।
বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। স্বাধীনতার ৫০ বছর পরেও মুজিব শতবর্ষে আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে সম্মানিত করা হচ্ছে। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

Comments
No comments
Add a comment: