বাবা আপনি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরনা ।

বাবা আপনি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরনা ।
আপনার ভালোবাসা ত্যাগ ও পরিশ্রম আমাকে আজকের আমি বানিয়েছে বাবা দিবসে আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।আমার বাবার মধ্যে সবচেয়ে পছন্দের গুণটি হলো বাবার ধৈর্য ও দায়িত্ববোধ কঠিন সময়েও তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান ,যা আমাকে শেখায় কীভাবে জীবনকে মোকাবিলা করতে হয়।বাবার সাথে কাটানো আমার প্রত্যেকটি মুহূর্ত ই স্মরণীয় যার ÷8;ধ্যে স্কুল শেষে নানান জাগায় বেড়াতে নিয়ে যেতেন যা এখন আর হয় না আজীবন স্মরণীয় থাকবে সেই দিনগুলো বাবা। বাবা আমাকে সবসময় বলতেন "সর্বদা সৎ ও সত্যবাদী থাকবা তোমার বাবার মত অন্যদের সাথে সদয় ও শ্রদ্ধার সাথে আচরণ করবা তোমার বাবার মত" ধন্যবাদ বাবা তোমার পরামর্শ গুলা আমার জীবনে অনেক সাহায্য করেছে একজন সৎ ইতিবাচক মানুষ হতে বাবা আমি আপনাকে ভালোবাসি আপনি যা কিছু আমার জন্য করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে একমাত্র কারণ আপনি

Comments
No comments
Add a comment: