“মা মানেই পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়” সাংবাদিক মো. সাব্বির হোসেন

মা দিবস উপলক্ষে হৃদয়ছোঁয়া অনুভূতি প্রকাশ করেছেন তরুণ সাংবাদিক মো. সাব্বির হোসেন।
মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদানের কথা তুলে ধরেছেন তিনি। সাব্বির হোসেন বলেন, “মা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, বরং মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। মা প্রতিদিনই আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, তাই এই দিনটি তাকে বিশেষভাবে মনে করার দিন।” নিজের জীবনে মায়ের সবচেয়ে বড় অবদানের কথা বলতে গিয়ে তিনি জানান, কঠিন সময়গুলোতে মায়ের সাহস ও অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তার ভাষায়, “জীবনের প্রতিটি কঠিন সময়ে মা পাশে ছিলেন বলেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি।” শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সাব্বির বলেন, অসুস্থ হলে তার মা সারারাত জেগে পাশে থাকতেন।
সেই স্মৃতিই তাকে বুঝিয়েছে— মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর নেই। মায়ের শেখানো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথাও তুলে ধরেন তিনি। “মা সবসময় বলতেন, কঠিন সময় কখনও স্থায়ী হয় না, ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই কথাটাই আমাকে জীবনের অনেক কঠিন মুহূর্তে সাহস দিয়েছে।” আজকের ó7;বস্থানে পৌঁছানোর পেছনে মায়ের ত্যাগ, পরিশ্রম ও দোয়ার অবদান সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন সাব্বির হোসেন। ব্যস্ততার মাঝেও প্রতিদিন মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন জানিয়ে তিনি বলেন, “পরিবারকে সময় দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।” মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষার বিষয়ে তিনি বলেন, “মানুষকে সম্মান করতে হবে এবং সবসময় সৎ থাকতে হবে।”
মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাব্বির বলেন, “অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো বলা হয় না, কিন্তু আজ বলতে চাই— তোমার সব ত্যাগের জন্য আমি কৃতজ্ঞ মা।” মা দিবসে বড় কোনো উপহারের চেয়ে মায়ের সঙ্গে সময় কাটানোই তার কাছে বেশি মূল্যবান বলেও জানান তিনি। বর্তমান প্রজন্মের সন্তানদের উদ্দেশ্যে সাব্বির হোসেন বলেন, “মাকে শুধু একটি বিশেষ দিনে নয়, প্রতিদিন সম্মান ও ভালোবাসা উচিত। কারণ মায়ের ভালোবাসার প্রতিদান কখনও দেওয়া সম্ভব নয়।” নারীদের সংগ্রাম ও ত্যাগ নিয়েও কথা বলেন এই তরুণ সাংবাদিক। তার মতে, একজন মা প্রতিদিন অসংখ্য ত্যাগ স্বীকার করে পরিবারকে আগলে রাখেন, যা সবসময় সম্মান পাওয়ার যোগ্য।
সবশেষে মায়ের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেন— “মা তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমার ভালোবাসা আর দোয়া ছাড়া আমি কিছুই না। সবসময় এভাবেই পাশে থেকো।”

Comments
No comments
Add a comment: