নারী দিবসে কনটেন্ট ক্রিয়েটর নীলার চোখে নারীর অগ্রযাত্রা

ফাহিম হক, কাজী টিভি নিউজ
রবিবার, ০৮ মার্চ ২০২৬

 একজন নারী প্রতিদিনই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করে।

তাই তার কাছে মনে হয়, নারীর জন্য শুধু একটি নির্দিষ্ট দিন নয়—প্রতিদিনই নারী দিবস। নারী হিসেবে নিজের জীবনের বড় চ্যালেঞ্জ প্রসঙ্গে নীলা জানান, কোনো ভালো কাজ করতে গেলেও অনেক সময় মানুষের কটু কথা শুনতে হয়। কিন্তু সেসব কথায় ভেঙে না পড়ে নিজের মনকে শক্ত রেখে সামনে এগিয়ে যাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমাজে নারীর অবস্থান নিয়ে তিনি মনে করেন, নারী ও পুরুষের অধিকার সমান হওয়া উচিত। কেউ কারও ঊর্ধ্বে বা নিচে নয়—সমান মর্যাদা ও সম্মান নিয়ে সবাই সমাজে এগিয়ে যাবে।

নারী দিবস উদযাপনের গুরুত্ব সম্পর্কে নীলা বলেন, নারী দিবস উদযাপনের মাধ্যমে নারীরা নিজেদের শক্তি ও সাহসকে নতুনভাবে উপলব্ধি করতে পারে। এটি তাদের ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। নিজের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি জানান, তার সবচেয়ে বড় সাফল্য হলো নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে পারা। আজ অনেকেই তাকে “NILA'S KHABAR DABAR” নামে চেনে। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

জীবনের অনুপ্রেরণা সম্পর্কে নীলা বলেন, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। তিনি সব সময় তার ভালো কাজগুলোতে উৎসাহ দিয়েছেন। আজ তিনি যতটুকু এগিয়ে যেতে পেরেছেন, তার পেছনে মায়ের বড় অবদান রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে তিনি তার মাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চান।

Advertisement

নারী হওয়ার কারণে বৈষম্যের অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, বড় ধরনের বৈষম্যের মুখোমুখি না হলেও ছোটখাটো বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় দেখা যায়, একটি ছেলে নতুন কিছু করতে চাইলে সবাই তাকে উৎসাহ দেয়, কিন্তু একটি মেয়েকে বলা হয়—সে পারবে না বা তার দ্বারা সম্ভব নয়। এই মানসিকতাই আসলে বড় বাধা। সমাজে নারীদের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, নারীদের এমনভাবে গড়ে তোলা দরকার যেন তারা কারও ওপর নির্ভরশীল না থাকে। এজন্য বিভিন্ন কারিগরি ও দক্ষতামূলক কাজের সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।

নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে বাধা প্রসঙ্গে নীলা জানান, আগের তুলনায় এখন মানুষ নারীদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন হয়েছে। তবুও কিছু ক্ষেত্রে এখনও সামাজিক ও মানসিক বাধা রয়ে গেছে, যেগুলো ধীরে ধীরে দূর করা প্রয়োজন। নারী ক্ষমতায়নের জন্য সরকার ও সমাজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সরকার ও সমাজের উচিত নারীদের অধিকার ও সম্ভাবনা নিয়ে আরও বেশি সচেতনতা তৈরি করা এবং তাদের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

নতুন প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে নীলার পরামর্শ—যদি নিজের মনে হয় যে আপনি যে কাজটি করছেন সেটি সঠিক, তাহলে অন্যের নেতিবাচক কথায় থেমে না থেকে নিজের লক্ষ্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে নারীদের অবস্থান নিয়ে নীলা আশা প্রকাশ করে বলেন, তিনি চান নারীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এতে যেমন দেশের সম্মান বাড়বে, তেমনি নারীরাও নিজেদের সাফল্যের মাধ্যমে গর্বের স্থান অর্জন করবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন