তুমি শুধু একজন অভিভাবক নয়। তুমি আমার জীবনের নায়ক - মডেল রুদ্র রায়

তুমি শুধু একজন অভিভাবক নয়। তুমি আমার জীবনের নায়ক।
সারা জীবন তুমি যে ত্যাগ আর কষ্ট সহ্য করে যাচ্ছ তা ভাষায় প্রকাশ করার মতো না। বাবা দিবসে আমি শুধু এতটুকু বলতে চাই --- আমি তোমাকে অনেক ভালো বাসি, তুমি আমার জীবনের গর্ব। I Love u baba.
আমি বড় হয়ে বাবার সকল ভালো কাজে সহযোগিতা করতে চাই। পাশাপাশি সকল সামাজিক কাজকে এগিয়ে নিতে চাই যেটা মানুষ সব সময় মনে রাখবে।
বাবা আমাকে সব সময় সাহস যুগিয়ে থাকে, যেটার কারণে আজ আমি একটা ভালো প্ল্যাটফর্মে ওঠার চিন্তা ভাবনা শুরু করেছি ।
বাবা সঙ্গে কাটানো সবকিছু আমার স্মৃতি। কোনটা রেখে কোনটা বলবো নিজেই কিছু বুঝতে পারছিনা। তার মধ্যে বাবা একদিন বললো আর তোর প্রোগ্রাম আছে । মন্ত্রীর বাসায় ,সেদিন আমার ১০২ জ্বর। তারপর প্রোগ্রাম করেছি এবং সকল দর্শককে খুশি করতে পেরেছি।
বাবার সবচেয়ে বড় পরামর্শ ছিল নিজেকে অসৎ পথে বিলিয়ে দিবি না। কাজকে সম্মান করবি এবং সময়ের কাজ সময়ে শেষ করবি। দেখবি কত বড় হয়েছিস নিজেই বুঝবি না।

Comments
মোঃআরমান
আমি ছাই সকল বাবা ছেলের কাছে মহা নায়ক হিসাবে গন্য হক
Rudro-roy
ধন্যবাদ কাজি টিভিকে, আমার বাবাকে নিয়ে লেখা আমার কিছু সংক্ষিপ্ত কথা, নিউজ করার জন্য।
Add a comment: