সর্দি-কাশি গায়েব হবে এই পানিতে

ফাহিম হক
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



শীত আসতে না আসতেই বাড়িতে বাড়িতে এখন ভাইরাল ফিভার। সঙ্গে আবার সর্দি-কাশি। এমন অবস্থায় অনেক ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না। এদিকে দিন দিন কমছে ইমিউনিটি পাওয়ার। সুস্থ থাকতে কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তুলসী পাতা ভাবছেন কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনে বাঙালিদের প্রত্যেকের বাড়িতে থাকা, এই তুলসীর উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। তুলসী, আয়ুর্বেদে এটি একটি বিশেষ ঔষধি গাছ।


এর পাতার মধ্যে লুকিয়ে আছে বহু ঔষধি গুণাগুণ। যা আমাদের অনেক সমস্যার সমাধান করে। এর পাতা চিবিয়ে খান বা এর শরবত বানিয়ে পান করুন, তুলসী আপনার স্বাস্থ্যের জন্য সব উপায়েই উপকারী। এর পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

আয়ুর্বেদ অনুসারে, বিশেষ করে এই পরিবর্তনশীল ঋতুতে যখন শীত পড়তে শুরু হয়, তখন তুলসী খেলে সর্দি, কাশি ও সংক্রমণ থেকে রক্ষা পাওয় যায়।তুলসী পাতা, ১৫-২০ টা আদার টুকরো, ১ ইঞ্চি গোলমরিচ, ৪-৫ দানা লবঙ্গ, ২-৩টি দারুচিনির ছোট টুকরো, পরিমাণমতো পানি, ২-৩ চা চামচ মধু (স্বাদ অনুযায়ী)।


 

Advertisement

প্রথমে তুলসী পাতা ভালো করে ধুয়ে মিহি করে কেটে নিন। অন্যদিকে আদাও ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর একটি প্যানে পরিমাণ মত পানি ঢেলে ফুটিয়ে নিন। বার ফুটন্ত পানিতে তুলসী পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ এবং দারুচিনি মিশিয়ে নিন।

এরপর মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফুটাতে থাকুন। পানি ফুটে গেলে তুলে ফেলুন এবং একটি ঢাকনা দিয়ে শরবতটি ঢেকে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। এবার এটি একটি কাপে ফিল্টার করুন। তারপর আপনি চাইলে এতে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন।


এই শরবত প্রতিদিন দুবেলা করে পান করলে ভাইরাল ফিভার থেকে মুক্তি পাওয়া যাবে।

তবে এতে বিশেষ কিছু টিপস রয়েছে-

সর্দি ও কাশি থেকে মুক্তি পেতে আপনি এটি দিনে দুবার পান করতে পারেন। আপনি তুলসীর শরবতে সামান্য হলুদও যোগ করতে পারেন। কারণ, হলুদে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আপনার যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে, তাহলে তুলসীর কাড়া পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মহিলাদের চিকিৎসকের পরামর্শ করার পরেই তুলসীর শরবত খাবেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন