ওয়ান্ডার ওম্যান এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে অসাধারণ অবদান রাখা নারী উদ্যোক্তাদের স্বীকৃতি জানাতে অনুষ্ঠিত হলো ‘ওয়ান্ডার ওম্যান এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৫’। রাজধানীর বনানী ক্লাবে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
১৮ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংগঠনের এই বিশেষ উদ্যোগ।
সংগঠনটি বহুদিন ধরে কাজ করছে—বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে।
এবারের অনুষ্ঠানে ২৭ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়, যারা নিজস্ব পরিশ্রম, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর, মিস আর্থ বাংলাদেশ — মেঘনা আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর ফাউন্ডার ও চেয়ারম্যান — এডভোকেট ইসমত আরা জাকিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন— উপদেষ্টা ডা. তৌহিদা রহমান ইরিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকিয়া ইয়াসমিন দোলা, ভাইস প্রেসিডেন্ট এড. তামান্না আফরিন, সাধারণ সম্পাদিকা জিন্নাত আরা রুমি, কো-অর্ডিনেটর সুমি চৌধুরী, কোষাধ্যক্ষ ইশরাত তানিয়া হোসেন, কার্যকরী কমিটির সদস্য কানিজ ফাতেমা, কাশমিরা খাতুন তানিয়া, মোরশেদা রনি, এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ। সবাই মিলে সম্মানিত অতিথি ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত উদ্যোক্তাদের প্রতি জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
আয়োজনে বক্তারা বলেন—নারীর অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা, স্বাস্থ্য, আইন, নিরাপত্তা এবং বিজনেস নেটওয়ার্কিংকে আরও প্রসারিত করতে হবে।
সংগঠনটি ঘোষণা দেয়— আগামী দিনে নারীদের জন্য নিয়মিত কর্মশালা, মেম্বারদের পণ্য প্রদর্শনের সুযোগ, স্কিল ট্রেনিং, অসহায় নারীর পুনর্বাসন এবং দেশ-বিদেশের সফল নারীদের নিয়ে বার্ষিক নেতৃত্ব সম্মেলন আয়োজন করবে।
‘পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান’ বিশ্বাস করে—
“চলবো মোরা একসাথে, জয় করব বিশ্ব মানবতাকে।” **

Comments
No comments
Add a comment: