ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন তরুণ উদ্ভাবক আবদুল্লাহ আল সিয়াম

অনলাইন ডেক্স
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী অবদান এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অসামান্য স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তরুণ সংগঠক ও উদ্ভাবক মো. আবদুল্লাহ আল সিয়াম। তিনি পটুয়াখালী জেলার কালিকাপুর নিবাসী মো. আবদুল হাই ও মোসা. সালমা আক্তার দম্পতির কৃতি সন্তান।

গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্যাটাগরিতে এই সম্মাননা ক্রেস্ট, এক লক্ষ টাকার চেক ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের তরুণদের স্বেচ্ছাসেবী ও উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫জনকে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, মাত্র ২১ বছর বয়সেই এই সম্মানজনক স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্যতম সর্বকনিষ্ঠ হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

বর্তমানে তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে চলেছেন। তিনি ২০২৩ সালে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ২০২৩-২৪ মেয়াদে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের সিনিয়র এডভাইজার হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

তাঁর নেতৃত্বাধীন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে বিজ্ঞানচর্চার আলো ছড়িয়ে পড়েছে। তাঁর আয়োজিত বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী, রোবোটিকস কর্মশালা এবং পুষ্টি-সচেতনতামূলক কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী সরাসরি উপকৃত হয়েছে। শুধু তাত্ত্বিক বিজ্ঞানচর্চায় সীমাবদ্ধ না থেকে ট্রাফিক সমস্যা নিরসন, বায়ুদূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো জনকল্যাণমূলক ও পরিবেশগত সমস্যা সমাধানেও বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট পরিচালনা করেছেন এই তরুণ। এমনকি বৈশ্বিক মহামারী করোনা কালেও অনলাইন ওয়েবিনার ও প্রতিযোগিতার মাধ্যমে তিনি জ্ঞানচর্চার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা মো. আবদুল হাই আনন্দ প্রকাশ করে বলেন, “এমন অর্জন বাবা হিসেবে আমার জন্য নিঃসন্দেহে গর্বের। ওর প্রচেষ্টা ও উদ্যমের এত সুন্দর ফলাফল সত্যিই আনন্দের।”

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে মো. আবদুল্লাহ আল সিয়াম বলেন— “প্রায় অর্ধযুগের নিঃস্বার্থ প্রচেষ্টার ফলস্বরূপ পাওয়া এই স্বীকৃতি ও সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যেতে প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য ও দিকনির্দেশনা আমাকে আমৃত্যু নিজেকে বাংলাদেশের জন্য বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করবে।” তরুণ বয়সে সিয়ামের এই জাতীয় অর্জন দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজসেবামূলক কাজে আরও বেশি এগিয়ে আসতে গভীরভাবে অনুপ্রাণিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন