বাবা-মায়ের ভরণপোষণ দেন না রিপন মিয়া, স্ত্রী-সন্তানকে অস্বীকার

অনলাইন ডেস্ক।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


দেশের এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সবাই যাকে ‘রিপন ভিডিও’ নামেই চেনেন। অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে।তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের ‘অস্তিত্ব’

মা-বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া।আজ মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন।পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। দেন না ভরণপোষণ।

রিপনের মা এটিএন নিউজকে বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না।আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।’তিনি জানান, রিপন মিয়ার বিয়ে তারাই (পারিবারিকভাবে) দিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।তবে স্ত্রী-সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। প্রকাশিত ওই সংবাদে দেওয়া বক্তব্যে রিপন দাবি করেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। 

Advertisement

তবে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া। অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন রিপন। ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।বাবা-মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা। মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন, আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক। সে বড় হইছে আরো বড় হোক, দোয়া করি।রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণপোষণ দেয় না। তবে খোঁজ-খবর নেয়।এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে শুরুতে রিপন মিয়া বলেন, আমি ইন্টারভিউ দেই না।পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। তিনি বলেন, 'ওটা ভাবি লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন?'

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন