রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পালন
“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫জন জয়িতাকে অনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে অনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ব2494;য়োজিদ বোস্তামী ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন। ৫জন জয়িতার মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগড়িতে সম্মাননা পেয়েছেন কাজীগ্রুপের চেয়ারম্যান, Fazlul Hoque Smrity Foundation এর প্রতিষ্ঠাতা, পাওয়ার অব অন্ডার ওম্যার এর প্রতিষ্ঠাতা সভাপতি, কাজীএগ্রো টিভির চেয়ারম্যান এডভোকেট ইসমত আরা জাকিয়া।
এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ পুলিশ প্রশাসন তারাগঞ্জ এর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক ও গনমাধ্যক কর্মী।


Comments
No comments
Add a comment: