প্যাকেটজাত মসলার ভিড়ে চাহিদা হারাচ্ছে হলুদ-মরিচ ভাঙানোর কারখানা!

অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৪ জুন ২০২৪

কোরবানির ঈদ এলেই একসময় জমজমাট হয়ে উঠত মসলা ভাঙানোর দোকানগুলো। তবে এখন যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে হারিয়ে যেতে বসেছে হলুদ-মরিচ ভাঙানোর মিলগুলো। নেই চিরচেনা সেই ভিড়। মিল মালিকদের দাবি, ভোক্তারা এখন মসলা ভাঙানোর চেয়ে প্যাকেটজাত মসলার দিকেই বেশি ঝুঁকছেন।

কোরবানি ঈদের বাকি হাতে গোনা কয়েক দিন। প্রতিবছর এ সময়ে মসলা ভাঙানোর মিলগুলোতে ব্যস্ততা থাকলেও এবার এখনও বাড়েনি তেমন চাপ। অলস সময় পার করছেন মিল মালিকরা।কেরানীগঞ্জের জিনজিরা বাজারের মিল মালিক মো. স্বপন বলেন, গত বছর কিছুটা চাপ থাকলেও এবার একেবারেই নেই।

প্রতিনিয়ত কমছে চাহিদা। বাজারে কাঁচা মসলার দাম হুহু করে বাড়ছে। তাই মানুষ মসলা কিনে ভাঙানো কমিয়ে দিয়েছে। তার বেশি কিনছে প্যাকেটজাত মসলা।তবে ‘চাঁদরাতের’ আগে মসলা ভাঙানোর চাপ কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন স্বপন। তিনি বলেন, এখনও হাতে তিন দিন আছে। চাঁদরাতে চাপ কিছুটা বাড়তে পারে।

Advertisement

মসলা ভাঙানোর খরচ সম্পর্কে জানতে চাইলে স্বপন জানান, প্রতিকেজি মসলা ভাঙাতে ৫০-৬০ টাকা করে নেয়া হচ্ছে।এদিকে এসব দোকানের কাস্টমার কম হলেও বাজার ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে অনেকেই এসেছেন মসলা ভাঙাতে। কথা হয় তাদেরই একজন মোশারফ হোসেনের সঙ্গে।

তিনি সময় সংবাদকে বলেন, ভাঙানো মসলার স্বাদ অন্যরকম। যেটা প্যাকেটজাত মসলায় পাওয়া যায় না। তবে এতে খরচ পড়ে বেশি। তা-ও ঈদ উপলক্ষে মসলা ভাঙাতে এসেছি।এ তো গেল মসলা ভাঙানোর খবর। এবার খোঁজ নেয়া যাক প্যাকেটজাত মসলার। বাজার ঘুরে দেখা যায়, ৩০ থেকে ৫০ টাকায় মিলছে ৫০ গ্রামের প্যাকেটজাত বিভিন্ন মসলা।

মুক্তার আলী নামে এক ক্রেতা জানান, প্যাকেটজাত মসলায় ভাঙানোর খরচ নেই, ঝামেলা নেই। যখন খুশি তখন দোকান থেকে কিনে নিয়ে রান্না করা যায়। তবে ভাঙানো মসলার স্বাদই অন্যরকম। সময়ের অভাবে প্যাকেটজাত মসলাই এখন ভরসা।

 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন