নোয়াখালীর বেগমগঞ্জে ৪ সন্ত্রাসীকে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক করেছে র্যাব-১১

নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরে ৪ সন্ত্রাসীকে ০১ টি এলজি, ০১ টি পাইপ গান ও ০১ টি ১২ বোর গুলিসহ আটক করেছে র্যাব-১১।
রবিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত অস্র ও গুলি সহ সন্ত্রাসী আব্দুল হান্নান, ইমাম হোসেন দুখু, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সুজনকে আটক করেছে র্যাব-১১ এর আভিযানিক দল। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Comments
Nurunnabi Nobin.
Thanks
Add a comment: