নোয়াখালীতে হেলথ ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যই সকল সুখের মূল, এ প্রতিবাদ্য বিষয়ে নোয়াখালী হেলথ ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার মাইজদীস্থ হেলথ ক্লাবের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেলথ ক্লাবের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও হেলথ ক্লাবের সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।
হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লাহ, সহ সভাপতি মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর, এডভোকেট আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ আলী সোহেল, সিরাজ উল্যাহ ভূইয়া সহ প্রমুখ।
বক্তাগণ হেলথ ক্লাবের সদস্যদের নিয়মিত শরীর চর্চা ও ব্যায়াম করার জন্য অনুরোধ জানান। পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Comments
No comments
Add a comment: