নোয়াখালীতে প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য দুই ও ইস্তিস্ফার নামাজ

প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় কেঁদে কেঁদে নোয়াখালীতে দুই রাকাত ইস্তিস্ফার নামাজ আদায় করেন শত শত মুসুল্লিরা। বিশেষ নামাজ আদায় করতে আসা ধর্ম প্রাণ মুসল্লিরা বৃষ্টির জন্য কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য কামনায় বিশেষ প্রাথনা করেন।
বৃহস্পতিবার দুপুরে তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় জেলা শহর মাইজদীর পিটিআই স্কুল মাঠে ইস্তিস্ফার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দু’হাত তুলে বাংলাদেশে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন।
জাতীয় ইমাম ও খতীব সংস্থার নোয়াখালী জেলার সভাপতি মুফতি গিয়াস উদ্দিন রহমানীর সভাপতিত্বে বিশেষ এই নামাজে ইমামতি করেন নোয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের খতিব ও কারামতিয়া আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দেস শায়কুল হাদিস আল্লামা জাফর উল্যা।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি সাহাদাত হোসেন জাফরী। অপর দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট, চাটখিল ও বেগমগঞ্জ সহ অন্যান্য উপজেলায় ও ইস্তিস্ফার নামাজ আদায় করা হয়েছে ।

Comments
No comments
Add a comment: