নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা খন্দকার রুহুল আমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিল্লাল হোসেন দুলালের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফি2488;ার মো: ইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল।
অভিভাবক সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতনার প্রতি গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তাগণ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

Comments
No comments
Add a comment: