কুষ্টিয়া দৌলতপুরের কৃষকরা এখন তামাক চাষ পরিবর্তে গম ও ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২



তামাক নয়, বর্তমানে গম ও ভুট্টা চাষে ঝুঁকছেন কুষ্টিয়া জেলার দৌলতপুরের কৃষকেরা। কয়েক বছর আগেও এ অঞ্চলের যেসব জমিতে তামাক চাষ হতো, সেখানে এখন লাভজনক ফসল হিসেবে গম ও ভুট্টার চাষ হচ্ছে। মিলছে কাঙ্ক্ষিত ফলনও। এতে গমও ভুট্টা চাষের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরেছে এ উপজেলার শত শত কৃষকের।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার  তারাগুনিয়া, মাজদিয়ার, তেলিগাংদিয়া, ঝাউদিয়া, আমদহ, কামালপুর, সোনাইকুন্ডি, রিফায়েতপুর, চিলমারি এসব অঞ্চল এবার গম ও ভুট্টার ব্যাপক আবাদ  হবে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যদিও বিভিন্ন কোম্পানির প্রলোভনে এখনো উপজেলায় কয়েকটি অঞ্চলে তামাক চাষের প্রভাব কিছুটা রয়ে গেছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তার বিশেষ পরামর্শে ও লাভজনক হওয়ায় তামাকের পরিবর্তে ভুট্টা বা অন্য ফসল চাষ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে বলে জানান অনেকে।

দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় ৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে গম ও ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। যার মধ্যে ৪ হাজার ৫২৫ হেক্টর জমিতে ভুট্টা ও ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে গম উৎপাদন ধরা হয়েছে। বর্তমান বাজারের এসব ভুট্টা প্রতি মণ ১৪০০-১৫০০ ও গম ১৬০০ -১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে কৃষকদের লাভ হচ্ছে উৎপাদন খরচের প্রায় দ্বিগুণ। ২০২২-২৩ অর্থবছরে গম ৫৩৫০ ভূট্টা ৪৫২৫, আলু ১০৬৪ শীত সবজি ২১৯০, পেঁয়াজ ২৭৪২, সরিষা ১৯৭৭ মসূর ৩৯৩২ সহ  উপজেলার মোট ২৯৭০৫ হেক্টর জমিতে এবার শীত কালীন ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
Advertisement

দৌলতপুরের একসময়ের তামাকচাষী মিলন রহমান জানান, তামাক চাষ ছেড়ে তিনি বর্তমানে ভুট্টা ছাড়াও সরিষা, গম ও বোরো ধান চাষ করছেন। বিশেষ করে ভুট্টা চাষে তিনি তামাকের থেকে দ্বিগুণেরও বেশি লাভ করছেন। শুধু মিলন রহমানই নন, এ অঞ্চলে তার মতো শত শত তামাকচাষী এখন, গম, ভুট্টা সরিষা, মশুরি চাষে ঝুঁকে পড়েছেন। তুলনামূলকভাবে কম পরিশ্রমে তামাকের থেকে বেশি লাভই তাদের এ আগ্রহের মূল কারণ। আরো এক কৃষক মিলন রহমান বলেন, তামাকের তুলনায় ভুট্টায় খরচ কম, লাভও বেশি। তাছাড়া তামাক চাষ ক্ষতিকর হওয়ার ভুট্টা চাষই শ্রেয়।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন , এ উপজেলায় একসময় ব্যাপক তামাক চাষ করা হতো। বর্তমানে তামাক চাষের চেয়ে অন্যান্য ফসলে কৃষকরা লাভবান হচ্ছে এবং এখান থেকেই নিরুৎসাহিত হয়ে এই সব ফসল চাষাবাদ করছে। আমরা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।  এ বিষয়ে আমরা পুরোপুরি সফল, তা এখনো বলা যাবে না। কারণ এ উপজেলার অনেক এলাকায় আশাব্যঞ্জকভাবে গম, ভুট্টা ও অন্যান্য ফসল চাষবাদ বৃদ্ধি করা সম্ভব হলেও উপজেলার একটি অংশ  এখনো তামাক চাষ পুরোপুরি থামানো যায়নি। তবে আগের তুলনায় তা অনেকাংশেই কমেছে। সামনের বছরগুলোয় আশা করি তামাক চাষ আরো কমিয়ে আনা সম্ভব হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন