কুমারখালীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম এসময় উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: