ইফতারের দোয়া

ইফতার দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব।
খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হলো পবিত্র। (তিরমিজি শরিফ, হাদিস নং ৬৯৪) ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই ইফতারের সময় বেশি বেশি দোয়া করব। নিজের মঙ্গলের জন্য, পাপমোচনের জন্য, পিতামাতার জন্য, সন্তানাদির জন্য, সর্বোপরি সমস্ত মুসলমানের কল্যাণের জন্য দোয়া করব।
ইফতার গ্রহণের সময় এই দোয়া পড়ব : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বাংলায় এভাবে বলব : হে আল্লাহ! তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

Comments
No comments
Add a comment: