আদা খেলে উপকার যত

আদা এক প্রকারের উদ্ভিদের মূল, যা ভেষজ গুণাবলীসমৃদ্ধ। আদার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আদা মূলত রান্নার স্বাদ বাড়াতে মসলা হিসেবে ব্যবহৃত হলেও, আদা আরও অনেক উপকারী গুণ রয়েছে। আদা ঠান্ডার অসুখ থেকে শুরু করে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করে।
হঠাৎ বমি বমি ভাব অনুভূত হলে, বা বমি আসবে মনে হলে আদা চিবিয়ে নিতে পারেন। এতে উপকার পাবেন। আবার হালকা লবণ বা লবণ ছাড়া কাঁচা আদা চিবালে খাবারের প্রতি রুচি ফিরবে।১১ গ্রাম আদায় আছে ক্যালরি ৯, সোডিয়াম ১ দশমিক ৪ গ্রাম, কার্বোহাইড্রেট ২ গ্রাম, ফাইবার শূন্য দশমিক ২ গ্রাম, শর্করা শূন্য দশমিক ২ গ্রাম, প্রোটিন শূন্য দশমিক ২ গ্রাম, ম্যাগনেসিয়াম ৪ দশমিক ৭ গ্রাম, পটাসিয়াম ৪৫ দশমিক ৬ গ্রাম।
১. শীত, বর্ষা, গরমে সর্দি–কাশির মতো অসুখ মানুষের প্রায়ই হয়ে থাকে। আদা সাধারণ সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করে। এসব অসুখের সময় হালকা গরম পানিতে মধু আর আদা দিয়ে পান করত পারেন। দেখবেন উপকার পাবেন।
২. বমি বমি ভাব এবং বমির উপসর্গ থেকে মুক্তি পেতে চাইলে আদা খেতে পারেন। কারণ আদা পেটের পেশি প্রশমিত করে। এতে পরিপাকতন্ত্রের প্রদাহ কমে।
৩. আদার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে, আদা কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। এর পাশাপাশি ওজন এবং রক্তচাপ কমায়।
৪. আদা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আদাতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করে।
৫.নারীদের পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে বা পরে ব্যথা নিরসনে আদা কার্যকরী ভূমিকা পালন করে।

Comments
No comments
Add a comment: