Power of Wonder Women-এর জেনারেল মিটিং অনুষ্ঠিত

নারী উন্নয়ন সংগঠন Power of Wonder Women-এর জেনারেল মিটিং গতকাল অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাত জাকিয়া।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা রোমানা মুনিয়া, সহকারি সিনিয়র সভাপতি জাকিয়া ইয়াসমিন, সহ সভাপতি এডভোকেট তামান্না আফরিন, সাধারণ সম্পাদিকা জিন্নাত আরা রুমি, কো-অর্ডিনেটর সুলতানা পারভীন চৌধুরী সুমি, সহ কোষাধক্ষ্য ইশরাত তানিয়া, সাংগঠনিক সম্পাদিকা মাহবুবা জাহান, প্রচার সম্পাদিকা শাহানাজ পারভীন মনি, এছাড়াও বিলকিস হাসান, রুবানা নাহার ঝুমনিসহ আরও অনেক সদস্য।

আলোচ্য বিষয়সমূহ
মিটিংয়ে নারীদের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল—
অল্প ফান্ড দিয়েই কার্যক্রম পরিচালনার উপায়
নারীদের আইনি সহায়তা প্রদান
মেনোপজ সচেতনতা
চল্লিশোর্ধ নারীদের বিউটি ও ফিটনেস
সমিতির সঞ্চয় কার্যক্রম
নারীদের কাজের প্রতি উৎসাহিত করতে Achievement Award চালুর সিদ্ধান্ত
ক্যান্সারে আক্রান্ত সংগঠনের সদস্য এডভোকেট সাহানাজ সাথীকে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি
সাংস্কৃতিক পর্ব
আলোচনা শেষে সাংস্কৃতিক সম্পাদকিকা ঐশী চৌধুরীর পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্য
সভাপতি ইসমাত জাকিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার মূল বক্তব্য প্রদান করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
Power of Wonder Women আশা প্রকাশ করে যে ভবিষ্যতে সকল সদস্য নিয়মিতভাবে সভায় উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন।
“চলবো মোরা একসাথে, জয় করবো বিশ্ব মানবতাকে।”

Comments
No comments
Add a comment: