কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কাজী গ্রুপ ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের (WWWA) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা’। গতকাল ২৩ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী গ্রুপের চেয়ারম্যান ও লেখিকা ইসমত জাকিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবি মুহাম্মদ শামসুল হক বাবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ফকির চাঁদ কলেজের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট সংগীতশিল্পী অধ্যাপক ড. উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট সংগীতশিল্পী ও নজরুল গবেষক জাবীর ইমাম খান শাহী গুরু।

এ ছাড়া উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মিয়া ইব্রাহিম, নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য প্রিন্সিপাল তমিজ উদ্দিন, সাইকো থ্রিলার লেখিকা ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আফরোজা খানম তন্দ্রা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নূর এ কামাল পিংকু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের কর্মকর্তা ও আবৃত্তিশিল্পী এ এইচ রাজু, সংগীতশিল্পী ও লেখক শাহিনুর আল আমিন, কবি আসমা নার্গিস, আবৃত্তিশিল্পী মফিজুর রহমান এবং কবি নূর গনি ইসলাম, লেখক মাহাবুবা নাজনীন, লেখক খাদিজা রহমান কল্পনা সহ আরও অনেকে।

সাহিত্য, সংগীত ও আবৃত্তির সম্মিলনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। এ ধরনের আয়োজন লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে সাহিত্য ও সংগীতের আবেদন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল কাজী টিভি।

Comments
No comments
Add a comment: