মধুপুরে প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬


টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের  প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার সহিদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে সরকার সহিদের  নিজ বাস ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মধুপুর  উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের  প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম, এ সামাদ।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম, রতন হায়দার, সাবেক জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক  হুমায়ুন কবির তালুকদার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল লতিফ পান্না, পৌর বিএনপির সহ-সভাপতি মরহুম সরকার সহিদের স্ত্রী লিলি সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার প্রমূখ। 

উক্ত অনুষ্ঠানে হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুপুরে স্বপন ফকিরের হাতকে শক্তিশালী করে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আলীর গ্রুপ থেকে চলে এসে তারা যোগদান করেন।

এ সময় সরকার শহীদের একমাত্র পুত্র আদিত্য সরকারকে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে  উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদলসহ বিএনপির সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের  মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন