বেতিল হাট ও বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ বেতিল হাট ও বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের গণসংযোগ এবং ভোটারদের আলোচনা-পর্যালোচনায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

আগামী ৩ অক্টোবর (শনিবার) বেতিল হাট বাজার বণিক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউল হক শিকদার ও মফিজ উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউর রহমান (সাগর) ও রুবেল আহমেদ। এছাড়া সহ-সভাপতি পদে আঃ মন্নাফ শিকদার,ইউসুফ আলী ( বাবু) এবং সদস্য পদে ছয়জন প্রার্থী রয়েছেন। সদস্য পদে ছয়জনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

Advertisement

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বেতিল বণিক সমবায় সমিতির কার্যালয় থেকে ভোটারদের মাঝে নাম ও সিরিয়াল নম্বরসংবলিত ভোটার সিরিয়াল কার্ড বিতরণ করা হয়েছে। এতে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আরও আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। ভোটার সিরিয়াল কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন বেতিল বাজার বণিক সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, চৌহালী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি রেজাউল করিম, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল উদ্দিন শেখ, দুলাল হোসেন,নির্বাচন কমিটির সদস্য রফিকুল ইসলাম শিকদার,মাসুদ রানা সংশ্লিষ্টরা। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন