ষষ্ঠ শ্রেণির ছাত্রের সঙ্গে সম্পর্ক, অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের সঙ্গে সম্পর্কের পর নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত কিশোর একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাদরাসায় যাওয়া-আসার পথে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। সম্প্রতি কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় তিনি ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
পরে পরিবারের সদস্যদের কাছে ওই কিশোরের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানান তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেন। পুলিশ জানায়, মামলা পাওয়ার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।
তবে অভিযুক্ত কিশোরের বয়স নিয়ে তার পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments
No comments
Add a comment: