“ডাকসু ২০২৫: শিক্ষার্থীদের কল্যাণে প্রার্থী তানজিম আহমেদ অনয়”

বাংলাদেশের প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, যার গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলনের ধারক হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থীতা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ তানজিম আহমেদ অনয়। তিনি ব্যালট নম্বর ১৭১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনয় কাজী টিভিকে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আশা করি ডাকসু ২০২৫ হবে সর্বকালের সেরা প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা একটি সুষ্ঠু নির্বাচন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এই প্রক্রিয়া জাতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমি বিশ্বাস করি নতুন নেতৃত্বে সকলের প্রতি থাকবে সম্মান, শুভকামনা ও শ্রদ্ধা।” ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, বরং দেশের গণতান্ত্রিক বিকাশে বড় ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় জীবনে প্রভাব বিস্তারে এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে গোটা জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন দেখার জন্য।

Comments
No comments
Add a comment: