তরুণ শিক্ষক জয় দাস পেলেন ‘বেস্ট টিচার’ স্বীকৃতি
রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।
সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ শিক্ষক ও লেখক জয় দাসকে ‘Best Teacher’ সম্মাননা প্রদান করা হয়। মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, বিনোদন ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী, শিক্ষক ও সমাজকর্মীদের এ আয়োজনে সম্মাননা প্রদান করা হয়। হিরা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। শিক্ষকতা ও লেখালেখিতে ধারাবাহিক অর্জন তরুণ শিক্ষক ও লেখক জয় দাস দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি ও বিভিন্ন সামাজিক-শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত World School Summit-এ তিনি ‘Best Educator of the Year’ সম্মাননা অর্জন করেন। একই বছরে মালয়েশিয়ার Asia Pacific University (APU)-তে অনুষ্ঠিত Global Leadership Summit 2026-এ তিনি ‘Confidence Spark Award’ লাভ করেন।
এছাড়াও শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি Best Recognition Award 2026, দক্ষতা উন্নয়ন বিভাগে Medal of Success-সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। বিভিন্ন সময়ে শিক্ষকতা ও তরুণদের দক্ষতা উন্নয়নে তার কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। জয় দাসের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘The Secret to Success’। শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তিনি ইংরেজি ভাষা ও শব্দভান্ডার শেখার উপযোগী আরও কয়েকটি বই নিয়ে কাজ করছেন।
তরুণদের নিয়ে কাজই মূল লক্ষ্য শিক্ষকতা সম্পর্কে জয় দাসের লক্ষ্য শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করা। বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও বৈশ্বিক যোগাযোগের জন্য প্রস্তুত করার ওপর তিনি গুরুত্ব দিয়ে থাকেন। এবার ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’-এ ‘Best Teacher’ সম্মাননা তার শিক্ষকতা জীবনের অর্জনের তালিকায় নতুন একটি স্বীকৃতি হিসেবে যুক্ত হলো।
অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানের সভাপতি ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা মানবিক হই
” তিনি আরও বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং প্রতিভাবান শিল্পী, সামাজিক ও মানবিক গুণীজনদের সম্মানিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় মাদার তেরেসা

Comments
No comments
Add a comment: