‘সর্বোচ্চ জায়গায় থেকেও বন্ধুকে ভুলেননি’—শিক্ষামন্ত্রীর প্রশংসায় নেটিজেনরা

নিজের পুরোনো সহপাঠীকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে মন্ত্রী তার বন্ধুকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “সে আমার সহপাঠী। সে সয়েল সায়েন্স (মৃত্তিকা বিজ্ঞান) বিভাগে পড়াশোনা করেছে।” এরপর তিনি তাকে মঞ্চে ডেকে নেন।বন্ধুর পেশা সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কারণ তিনি এই কাজটি ভালোবাসেন এবং এর প্রতি নিবেদিত। নিজের পছন্দের কাজ করার প্রশংসাও করেন মন্ত্রী।
মন্ত্রীর এ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশংসা করেন। মাহমুদুল হাসান শাহীন নামের এক ব্যক্তি মন্তব্য করেন, “সর্বোচ্চ জায়গায় থেকেও নিজের বাল্য বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ার নাম হলো মনুষ্যত্ব।” পুরোনো বন্ধুত্বকে সম্মান জানিয়ে মন্ত্রীর এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনদের অনেকে।

Comments
No comments
Add a comment: