নারী শক্তিতে নতুন প্রাণ: ‘পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান’-এর নতুন কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

“চলবো মোরা একসাথে জয় করবো বিশ্ব মানবতাকে”—এই দৃপ্ত স্লোগানকে ধারণ করে নারী উন্নয়ন ও সমাজসেবামূলক সংগঠন ‘Power of Wonder Women’-এর আগামী ৩ বছর মেয়াদী (২০২৬-২০২৯) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের কর্মসূচি ও বরণ পর্ব: অনুষ্ঠানের শুরুতেই এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবনির্বাচিতদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। গত তিন বছর অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা সংগঠনের বিদায়ী সম্পাদিকা জিন্নাত আরা রুমি নবনির্বাচিত সম্পাদিকা নিশিত জাহানকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর নবনির্বাচিত সম্পাদিকা নিশিত জাহান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী ইসমত আরা জাকিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিগত সময়ে সংগঠনের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সম্পাদিকা জিন্নাত আরা রুমিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভানেত্রী ইসমত আরা জাকিয়া। এরপর সভানেত্রী একে একে নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা: বরণ পর্ব শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমাজের অবহেলিত নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভানেত্রী ইসমত আরা জাকিয়া তার বক্তব্যে বলেন, "নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মাধ্যমে Power of Wonder Women আরও সক্রিয় ও লক্ষ্য ভিত্তিকভাবে এগিয়ে যাবে। সবার সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আমরা নারীর শক্তি, নেতৃত্ব ও স্বপ্নকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই।"
Advertisement


নতুন কমিটি : অনুষ্ঠানে ঘোষণা করা নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: ইসমত আরা জাকিয়া  সভানেত্রী, জাকিয়া ইয়াসমিন দোলা সিনিয়ার সহ-সভানেত্রী, সালমা রহমান হীরা সিনিয়ার সহ-সভানেত্রী, জিন্নাত আরা রুমি সহ-সভানেত্রী, রোমানা আনোয়ার মুনিয়া সহ-সভানেত্রী, নিশিত জাহান সাধারণ সম্পাদিকা, জান্নাতি ইসলাম  সহ-সম্পাদিকা, তাসলিমা ইসলাম সাংগঠনিক সম্পাদিকা, ইশরাত কুলসুম সাংগঠনিক সম্পাদিকা, মাহাবুবা জাহান লিটা সাংগঠনিক সম্পাদিকা, মোরশেদা খানম রনি যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা, মালেকা পারভীন মুন্নি যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা, নাদিরা আক্তার কোষাধ্যক্ষ, সুলতানা পারভীন চৌধুরী সদস্য সচিব, কাশমিরা খাতুন তানিয়া সমাজ কল্যাণ সম্পাদিকা, কানিজ ফাতেমা পরিবেশ সম্পাদিকা, তামান্না আফরিন আইন বিষয়ক সম্পাদিকা।

শপথ গ্রহণ ও সমাপ্তি: আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভানেত্রী ইসমত আরা জাকিয়া। শপথ গ্রহণের মাধ্যমে সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আনন্দঘন পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

নারী শক্তির জাগরণে ‘Power of Wonder Women’ তাদের এই নতুন পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন