‘টাইগার কারা?’, সংবাদ সম্মেলনে কটাক্ষ আফ্রিদির

অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

লঙ্কানদের হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আর সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাহীন শাহ আফ্রিদি। সেখানেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসেবে আখ্যায়িত করেন। তখনই সাংবাদিকের সেই প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন, ‘টাইগার কৌন’, যার অর্থ টাইগার কারা। পরে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ বললে তখন ‘সরি’ বলেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি।

Advertisement

টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে। আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।‘ চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। দুই ম্যাচে ১ জয়ে এখন তাদের দুই পয়েন্ট। সালমান আগাদের কাছে এখনো সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন