গাজার শিশুদের সহায়তায় বাংলাদেশি ফুটবলার হামজার জার্সি নিলাম

অনলাইন ডেক্স
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ফুটবলের তারকা হামজা চৌধুরী এবার গাজার শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় নিজের স্বাক্ষর করা জার্সি নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন আরও কয়েকজন মুসলিম ক্রীড়াবিদ। মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি নিলামে হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি অন্য মুসলিম খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি, পদক ও বিভিন্ন ক্রীড়া স্মারক রাখা হচ্ছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

এই অর্থ যাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে। গাজার সংঘাতের মধ্যে শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফিলিস্তিনের মানুষের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি।

Advertisement

সেই সময় থেকেই ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর হামজা দেশের ফুটবলপ্রেমীদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার গাজার শিশুদের জন্য মানবিক উদ্যোগে যুক্ত হয়ে মাঠের বাইরেও নিজের অবস্থানের জানান দিলেন এই বাংলাদেশি তারকা। খেলাধুলার তারকাদের জনপ্রিয়তাকে মানবিক কাজে ব্যবহার করার এমন উদ্যোগ নতুন নয়।

তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে হামজার অংশগ্রহণ এই নিলামকে বাড়তি গুরুত্ব দিয়েছে। হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটি ছেড়ে কিছু দিন আগে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দলে যোগ দিতে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়া পৌঁছবেন। টমাস ডুলি দল নিয়ে ঢাকা থেকে ইন্দোনেশিয়া যাবেন ১৯ সেপ্টেম্বর।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন