ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

অনলাইন ডেক্স
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফুটবল ছাড়ার পরপরই নতুন কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই নেইমার জুনিয়রের।

অবসরের পর অন্তত এক বছর নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান ব্রাজিলের এই ফরোয়ার্ড। ফুটবল খেলতে ইচ্ছা হলে মাঠে নামবেন, আর কিছু করতে না চাইলে বিশ্রামেই কাটবে সময়। অবসর-পরবর্তী জীবন নিয়ে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আগেই। ক্লাব ক্যারিয়ারের শেষ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নেইমার।

তবে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর কেমন হবে তার জীবন, তা নিয়ে ভাবনা আছে সান্তোসের এই ফরোয়ার্ডের। সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পরিকল্পনার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং মাঠের বাইরে ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। এমনই খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। অবসরের পর কী করবেন, এমন প্রশ্নের উত্তরে নেইমার জানিয়েছেন, প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে থাকতে চান না তিনি।

পেশাদার ফুটবলের অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই কাটাতে চান দিনগুলো। হাসতে হাসতে নেইমার বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’ ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে খুব একটা আগ্রহী নন নেইমার। সাক্ষাৎকারে নিজের এই অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় সতীর্থদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে নেইমার জানান, ছুটির দিনে বন্ধুরা ঘণ্টার পর ঘণ্টা ফুটবল দেখতেন। কিন্তু দীর্ঘ সময় ধরে টেলিভিশনে খেলা দেখা তার পছন্দ ছিল না।

Advertisement

নেইমারের ভাষায়, মাঠে ফুটবল খেলাটা উপভোগ করেন তিনি, কিন্তু টেলিভিশনের সামনে বসে ম্যাচ দেখা তার কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধুদের খেলায় খারাপ পারফরম্যান্স দেখলেও নাকি মেজাজ খারাপ হয় তার। পেশাদার ফুটবলের ব্যস্ততা সামলানোর পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানোও নেইমারের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলন ও ফিজিওথেরাপির কারণে সময়ের চাপ থাকলেও সন্তানদের পছন্দের কাজগুলো করার চেষ্টা করেন তিনি। বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভ্যাসের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে। তাই মেয়ের সঙ্গে বসে সেগুলো দেখেন নেইমার। তিনি বলেন, ‘আমার জীবন খুব ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তারপরও সন্তানদের জন্য কিছু সময় আলাদা করে রাখি। ওরা যা পছন্দ করে, সেগুলো করার চেষ্টা করি।’ অবসর-পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা থাকলেও কবে বুটজোড়া তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত করেননি নেইমার।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে আপাতত বছর ধরে ধরে এগোতে চান। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

ফলে ভবিষ্যতে খেলোয়াড় হিসেবে চালিয়ে যাবেন, নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সেই সিদ্ধান্ত এখনো বাকি। তবে অবসরের পর প্রথম এক বছর যে নিজের মতো করে কাটাতে চান, সেটি স্পষ্ট করে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন