‘চুমু ও চড়’ ভিডিও নিয়ে যা বললেন অবন্তী

বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২


মঞ্চে ‘দুষ্টু ছেলের দল’ গানটি গাইছেন জেমস। হুডি পরে দর্শক সারিতে দাঁড়িয়ে উপভোগ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। পাশে দাঁড়ানো সুনেরাহ। হঠাৎ দুষ্টুমি জেগে উঠল সুনেরাহর মনে। আচমকা সিয়ামের গালে ভালোবাসার চুমু এঁকে দেন। ঘটনার আকস্মিকতায় দুষ্টু ছেলে সিয়ামও বসে থাকেননি। সপাট চড় মেরে বসেন দুষ্টু মেয়ের গালে। রাগে-ক্ষোভে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করেন সুনেরাহ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার ভিডিও ক্লিপসটি। অনেকেই যখন বিষয়টি দেখে বিভ্রান্ত হচ্ছিলেন তখনই বিষয়টি খোলাসা করেন সুনেরাহ। জানান, চুমুর ভিডিওটি ছিল ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের দৃশ্য। সুনেরাহর পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ খোলেন সিয়ামের স্ত্রী অবন্তীও।

Advertisement


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন অবন্তী। ঘটনার বিষয়ে সিয়াম ঘরণী লেখেন, ‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই আর চড়টাও রেগে মারে নাই।’

ভিডিও ক্লিপটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবন্তীর ফেসবুকে মেসেজের বন্যা বইয়ে গেছে। সবাই জানতে উৎসুক ছিল, ঘটনাটা আসলে কী? অবন্তী বলেন, ‘আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।’

শেষে আবার একটু মজার ছলে প্রশংসাও করলেন অবন্তী। জানালেন, সিয়াম ও সুনেরাহর এই ‘চড় ও চুমু’র দৃশ্যটি এতটাই বাস্তব লেগেছিল যে, তারও বিষয়টি বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছে। সঙ্গে জুড়ে দেন হাসির ইমোটিকন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন