শুটিং নিয়ে ভাবছি না, বন্যার্তদের নিয়ে ভাবছি: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪


সব ভেদাভেদ ভুলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বন্যাদুর্গতদের পাশে সরাসরি যেতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে ত্রাণ পাঠিয়েছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী।তিনি বলেন, টিএসসিতে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে সবাই বন্যার্তদের জন্য কাজ করছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে।দেশের সংকটকালে তারা সমানে কাজ করছেন।তিনি আরও বলেন, অবশ্যই আমি যেতাম তাদের কাছে। পাশে দাঁড়াতাম। কিন্তু ছোট সন্তান রেখে যেতে পারিনি বলেই প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়েছি।

Advertisement

অপু বিশ্বাস বলেন, ‘এখন শুটিং নিয়ে ভাবছি না, বন্যার্তদের নিয়ে ভাবছি। তাদের জন্য মনটা ভালো নেই।’‘পত্রিকার পাতায় কিংবা টেলিভিশন অন করলেই বন্যার নিউজ সবার আগে চোখে পড়ে। অসহায় মানুষের মুখগুলো দেখলেই কান্না পায়। বয়স্ক নারীদের কষ্টটা মেনে নিতে পারছি না।তা ছাড়া শিশুদের মুখ যখন দেখি, তখন আমার সন্তানকে ওই জায়গায় ভাবি। সব মিলিয়ে বন্যার সময় যারা কষ্টে আছেন, তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে।’


এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, সবচেয়ে ভালো লাগে দেশে কোনো সংকট দেখা দিলে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সবাই একসঙ্গে কাজে নেমে পড়ার ব্যাপারটি। তবে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে টিএসসিতে নতুন উদ্যমে দেশের কাজে নেমেছেন শিক্ষার্থীরা। এটা সত্যিই ভালো একটি উদাহরণ হয়ে থাকবে।অপু বিশ্বাস মনে করেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। মানুষের সেবার মধ্যেই সব ভালোবাসা লুকিয়ে আছে। ‘আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন