বর্ণিল আয়োজনে ফেনীর দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

বর্ণিল আয়োজনে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে শুরু হওয়া সুবর্ণজয়ন্তী উদযাপনে বিদ্যালয়টির নবীন ও প্রবীন শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন। দুই পর্বের অনুষ্ঠানে সকালে প্রথম পর্বে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম,ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিক,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,2470;াগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। দুপুর সাড়ে ১২ টায় কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
পরে বর্তমান ও সাবেক শিক্ষক এবং দাতা সদস্যদের সম্মাননা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা: তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ। এছাড়া বিকালে সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন। এ সময় প্রাক্তন ছাত্রদের থেকে স্মৃতিচারণ করেন ৯৬ তম ব্যাচের শেখ ফরিদ শিমুল,শাহীন একাডেমির সিনিয়র শিক্ষক ওজি উল্লাহ, মো: মিজানুর রহমান ও গোলাম রসুল। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Comments
No comments
Add a comment: