ফেনী জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফেনীর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ফেনী জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে রবিবার (১৯ অক্টোবর) সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান (সোনাগাজী সার্কেল)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন । পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Comments
No comments
Add a comment: