‎ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সোমবার (১৪ জুলাই) ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এসময় মঞ্জু বলেন, ফুলগাজী-পরশুরাম এলাকায় প্রায় ৩১-৪০ জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গে যায়। গত বছর আগস্ট মাসে বন্যা হয়েছে। সেই হিসেবে এবারও আগস্ট মাসে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তাই দেরি না করে সরকারকে এখনই টেকসই বাঁধ নির্মাণের আহবান জানান তিনি।

‎ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকা থেকে যখন আসছিলাম,তখন ভাবছি ফেনীতে হয়তো বন্যার উন্নতি হয়েছে। কিন্তু এসে যা দেখলাম তা আসলে ভিন্ন। ভাঙ্গনের যে দৃশ্যটা দেখলাম, আজকে এখানে ফুলগাজীতে বন্যায় রাস্তা ভেঙ্গে এই অঞ্চলের মানুষের যে অবর্ণনীয় কষ্ট, তা অকল্পনীয়। শ্রীপুর এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানলাম, গতবারও এ জায়গাটা ভেঙ্গে গিয়েছিল এবং এটা সংস্কার করা হয়েছে। যারা এটা সংস্কার করেছে তাদের কাজের মধ্যে ফাঁকি দেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে।

Advertisement

‎মঞ্জু আরও বলেন, এভাবে মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অসংখ্য স্থানে ভেঙ্গে গেছে। এখন যে স্রোত আছে, বাঁধ আবার দেওয়া সম্ভব। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

‎তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমি সরকারকে অনুরোধ করবো, এখন পানির স্রোত কম, এখন তড়িৎ একটা ব্যবস্থা নিয়ে সেনাবাহিনী হোক, উন্নত প্রযুক্তির সহযোগিতায় হোক, এ বাঁধগুলো তৈরি করা দরকার।

‎পরশুরামের বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামে হিন্দু সম্প্রদায়ের ছয়টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এ সময় এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা যুগ্ম-আহ্বায়ক আফলাতুন বাকি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম-সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সাজু, ফেনী পৌর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,জেলা কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,সদর উপজেলার যুগ্ম-সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন