‎তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
‎
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি এবং গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল।
‎
‎সোমবার (১৪ জুলাই) বিকেলে ফেনী শহরের মিজান রোডের সামনে থেকে মিছিলটি শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি এম, সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিজান রোড চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় । প্রতিবাদ সভায় বক্তব্য
‎রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,
Advertisement
‎যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল,শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।

‎
‎বক্তারা বলেন, গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। অদৃশ্য শক্তির দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না বলে জানান। এ সময় বক্তারা ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
‎
‎মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক- এক হও লড়াই করো’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন