জাতীয় কন্যাশিশু দিবসে ফেনীতে কন্যাশিশু সমাবেশ ও আলোচনা সভা

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ফেনীতে কন্যা শিশু সমাবেশ, কন্যাশিশুদের দেশাত্মবোধক সংগীত, নৃত্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
" আমি কন্যা শিশু - স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি " - এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ফেনী জেলা শাখার আয়োজনে জেলা পরিষদের ড: সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
জেলা শিশু একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃর্থ্বীরাজ চক্রবর্তী ও শিশু একাডেমির শিক্ষার্থী মো: নাজিম উদ্দীন এবং নোভেরা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা, সহকারী কমিশনার মাহবুবা মুনমুন,জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুকে বোঝা মনে করবেন না।তারা আপনার সম্পদ।
সমাজের সকল ক্ষেত্রে এখন নারীরা অনেক এগিয়ে।
কন্যাশিশুকে অভিভাবকরা শিশুকাল থেকে ঠিকভাবে দেখভাল করলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
অনুষ্ঠানে কন্যাশিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Comments
No comments
Add a comment: