৯২০ জিপিএ—৫: সাফল্যের জোয়ারে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ”

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আবারও দারুণ সাফল্য অর্জন করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ।
এ বছর কলেজ থেকে অংশগ্রহণ করেছে ৩১৮৩ জন পরীক্ষার্থী, পাস করেছে ৩১৭২ জন। পাসের হার ৯৯.৬৫% এবং জিপিএ—৫ অর্জন করেছে ৯২০ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে জিপিএ—৫ পেয়েছে ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১০৭ জন ও মানবিক বিভাগে ৩৬ জন।

অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, “সুষ্ঠু পরিকল্পনা, শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।” প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা জানান, “এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের সম্পদ।” কলেজ প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে ফুটেছে সাফল্যের উচ্ছ্বাস।

Comments
No comments
Add a comment: