৮০ কেজি জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ।

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের অভিযানে ৮০ কেজি জাটকাসহ ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে৷ কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে, এস আই তাপস কুমার সরকার, এ এস আই মোঃ আজিম উদ্দিন, এএস আই মোঃ আঃ মোতালেব। মহিপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো. হিলন বিশ্বাস (৪২), মো. মাছুম সিকদার (৩৬), মো. রবিউল ইসলাম (২৩)। এরা মহিপুরের কাউয়ার চর এলাকার বাসিন্দা।
কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ৬ মাসের জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এরই ধারাবাহিকতায় উপজেলার মহিপুর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৮০ কেজি জাটকাসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাটকা নিরধ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের আদালতে প্রেরণ করা হবে। আদালতের আদেশ পেলে আমরা জাটকা এতিমখানা ও অসহায়, গরীব মানুষের মাঝে বিতরণ করা হবে। আগামী ছয় মাস এ অভিযান অব্যাহত থাকবে।

Comments
No comments
Add a comment: