৭জানুয়ারী ভোট কেন্দ্র গুলো উৎসব মুখর পরিবেশে পরিনত হবে- বদিউজ্জামান সোহাগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ ভাল থাকে, শেখ হাসিনার উন্নয়নে ৭ জানুয়ারী ভোট উৎসব হবে। তাই কেন্দ্রে কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটাররা বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয় করবেন।
শুত্রবার(২২ ডিসেম্বর)সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে লিফলেট বিতরন পূর্ব নির্বাচনী পথসভায় সোহাগ এ সব কথা বলেন।
আয়োজিত পথসভায় বক্তৃতা করেন মোরেলগঞ্জ পৌর মেয়র এস এম মনিরুল হক শাহবুদ্দিন তালুকদার,সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন তালুকদার,শফিকুল ইসলাম লাল প্রমুখ।

Comments
No comments
Add a comment: