৫ দফা দাবি নিয়ে সাইন্সল্যাব এবং নীলক্ষেত সড়কে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সাইন্সল্যাব এবং নীলক্ষেতের সড়ক বন্ধ করে আন্দোলন করছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
আজ রবিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে এ রাস্তাগুলো বন্ধ করে দেন তারা। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তির আসন কমানো সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) মামুন আহমেদ খান এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অপমান করে বের করে দেয়। যার ফলে, তৎক্ষণাৎ প্রতিবাদ করতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এ অবস্থায় শিক্ষার্থীদের নিকট প্রো-ভিসি মামুন আহমেদ খান ক্ষমা চাওয়া সহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। এজন্য সমাধানের আগ পর্যন্ত নীলক্ষেত সাইন্সল্যাব বন্ধ ঘোষণা করেছেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১) ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২) শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাহিরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩) শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪) ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং
৫) সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

Comments
No comments
Add a comment: