৪৫ বার ম্যাচসেরা হয়ে রশিদ-হেলসের পাশে সাকিব

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫


আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে দুটি ম্যাচ খেলে ফেললেও সাকিব আল হাসান ছিলেন বিবর্ণ। গতকাল (রোববার) বাংলাদেশি অলরাউন্ডার নিজেকে ফিরে পেলেন। আবারো প্রমাণ করলেন ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেরা সাকিবকে দেখা গেল। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে দারুণ জয়ে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখে  ম্যাচসেরা হলেন বাঁহাতি অলরাউন্ডার।

ভাইপার্সের ওপেনার ফখর জামানকে নিকোলাস পুরানের ক্যাচ বানিয়ে প্রথম আইএল টি-টোয়েন্টি উইকেট পান সাকিব। তারপর স্যাম কারানকে ফেরান নিজের দ্বিতীয় ওভারে। চার ওভার বল করে মাত্র ১৪ রান দেন বাঁহাতি স্পিনার। কোনো বাউন্ডারি হজম করেননি, ডট দিয়েছেন ১২টি।

১২৫ রানের লক্ষ্যে নেমে সাকিব ব্যাট হাতেও দারুণ অবদান রাখেন। ৫৩ রানে চার উইকেট পড়ার পর ক্রিজে নেমে ১৭ রানের হার না মানা ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। তার একমাত্র চারে জয় নিশ্চিত হয় এমআই এমিরেটসের।

প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এনিয়ে টি-টোয়েন্টিতে ৪৫ বার ম্যাচের সেরা পারফর্মারের স্বীকৃতি পেলেন তিনি। তাতে আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে এই বাঁহাতি তারকা অ্যালেক্স হেলস ও রশিদ খানের পাশে বসলেন।

Advertisement

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার পাওয়ার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব। রশিদ ও হেলস যথাক্রমে ৫০৪ ও ৫২৪ ম্যাচ খেলে ৪৫ বার ম্যাচসেরা হন। আর সাকিব খেলেছেন ৪৬৫ ম্যাচ।

সাকিবদের উপরে আর কেবল আছেন তিন জন। ৪৮ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল ও কিয়েরন পোলার্ড। সবার উপরে আছেন ক্রিস গেইল। ৬০ বার ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা।

এর আগে সাকিব ম্যাচসেরা হয়েছিলেন গত বছরের আগস্টে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১১ রান খরচায় ৩ উইকেট নেন মাত্র ২ ওভার বল করে। তারপর ২৫ রান করেন। তার হাতেই ওঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পরে সাকিব আরও সাত টি-টোয়েন্টি ম্যাচ খেললেও মাত্র দুটি উইকেট নেন। এর মধ্যে পাঁচ ম্যাচেই ছিল উইকেটখরা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন