ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল vs মধ্যাঞ্চল!

মিরপুরে আজ বসছে রোমাঞ্চের মঞ্চ। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। রাজশাহীতে লিগ পর্বে ৩২২ রানের বড় লক্ষ্য টপকে জয় তুলে নিয়েছিল মধ্যাঞ্চ তাই আজকের ম্যাচ নিয়েও উত্তেজনার পারদ বেশ উঁচুতেই।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ আরেকটি হাই-ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষা। তবে কাগজে-কলমে এগিয়ে রাখা যায় নাজমুল হোসেনের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলকে। দলে আছেন তানজিদ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাইজুল ইসলাম ও সাব্বির রহমান—তারকায় ভরা এক শক্তিশালী লাইনআপ। সব মিলিয়ে, ফাইনাল ম্যাচটি যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে—তা বলাই যায়।

Comments
No comments
Add a comment: